PanchAI
আপনার নিজের AI পঞ্চায়েত

কঠিন সিদ্ধান্তে
আর একা ভাবতে হবে না।

একটা প্রশ্ন করুন — GPT, Claude, Gemini-সহ শীর্ষ AI-গুলো একসাথে বসে ভাববে, একে অপরের ভুল ধরবে, আর বিচারক AI সবার সেরা কথাগুলো মিলিয়ে আপনাকে দেবে একটা পরিষ্কার, নির্ভরযোগ্য উত্তর।

  • কার্ড লাগবে না
  • bKash / Nagad / Rocket
  • বাংলা ও ইংরেজি
এখন কাউন্সিলে আছে:GPTClaudeGeminiDeepSeekGrok+ আরও আসছে
কিভাবে কাজ করে

একটা প্রশ্ন, অনেক মাথা, এক রায়

একটা AI ভুল করলে বাকিরা ধরে ফেলে। তাই উত্তর হয় বেশি নির্ভুল ও পূর্ণাঙ্গ।

১

প্রশ্ন করুন

বাংলা, ইংরেজি বা বাংলিশে যা খুশি জিজ্ঞেস করুন — বিজনেস, পড়াশোনা, কোডিং, কনটেন্ট।

২

সব AI একসাথে উত্তর দেয়

সবগুলো AI লাইভ উত্তর লেখে, আপনি স্ক্রিনে পাশাপাশি দেখতে পান। Deep Debate মোডে তারা একে অপরকে যাচাইও করে।

৩

বিচারক দেয় সেরা উত্তর

বিচারক AI সব উত্তর তুলনা করে স্কোর দেয়, ভুল বাদ দেয়, আর বানায় একটাই সেরা উত্তর — সাথে কোথায় সবাই একমত।

কেন বানালাম

আমরা নিজেরাই একই প্রশ্ন ChatGPT, Claude আর Gemini-তে আলাদা করে জিজ্ঞেস করতাম — কোনটা ঠিক, বোঝার জন্য।

একটা বলত এক কথা, আরেকটা অন্য কথা। তুলনা করতে করতে সময় চলে যেত, আর মনে সন্দেহ থেকেই যেত। তখন ভাবলাম — গ্রামের পঞ্চায়েতে যেমন মুরুব্বিরা মিলে বসে একটা ন্যায্য সিদ্ধান্ত দেন, AI-রাও যদি তেমন এক টেবিলে বসে?

PanchAI সেই ভাবনা থেকে। আপনার প্রশ্ন, অনেকগুলো মন, আর একটাই শান্ত, পরিষ্কার উত্তর — বাংলায়, আপনার সাধ্যের দামে। কারণ কঠিন সময়ে কাউকে যেন আর একা ভাবতে না হয়।

NTechEdge টিম
ICT টাওয়ার, আগারগাঁও, ঢাকা
কেন PanchAI

একটা AI-এর ওপর ভরসা কেন করবেন?

প্রতিটা AI-এর আলাদা শক্তি আর দুর্বলতা আছে। PanchAI সবগুলোর শক্তি এক টেবিলে বসায়।

বৈশিষ্ট্যএকটা AIPanchAI
ভুল তথ্য (hallucination) ধরানাহ্যাঁ — অন্য AI-রা যাচাই করে
একাধিক দৃষ্টিভঙ্গিএকটাঅনেকগুলো, পাশাপাশি
প্রতিটা উত্তরের স্কোরনাহ্যাঁ
কোথায় মতভেদ তা জানানাহ্যাঁ
আলাদা আলাদা AI সাবস্ক্রিপশনের খরচ৳১২,০০০+/মাস৳১৪৯ থেকে শুরু
যা দিয়ে ব্যবহার করবেন

যেখানে ভুল উত্তরের দাম বেশি

বিজনেস আইডিয়া যাচাই

আইডিয়া, পুঁজি, ঝুঁকি, মার্কেটিং প্ল্যান — অনেকগুলো মতামত একসাথে।

পড়াশোনা ও পরীক্ষা

কঠিন টপিক সহজ করে বোঝা, অঙ্ক ও ব্যাখ্যা যাচাই।

কোডিং ও টেক

বাগ ফিক্স, আর্কিটেকচার, কোন সমাধান সবচেয়ে ভালো।

মার্কেটিং কনটেন্ট

ক্যাপশন, অ্যাড কপি, স্ক্রিপ্ট — সেরা ভার্সন বেছে নিন।

রিসার্চ ও রিপোর্ট

তথ্য, তুলনা, সারাংশ — কোথায় AI-রা একমত না তাও দেখুন।

ব্যক্তিগত সিদ্ধান্ত

ক্যারিয়ার, কেনাকাটা, প্ল্যানিং — ভারসাম্যপূর্ণ পরামর্শ।

তিনটা মোড

দরকার মতো গতি বা গভীরতা

Quick

দ্রুততম কয়েকটি AI + বিচারক। ছোট প্রশ্নে কম টোকেনে দ্রুত উত্তর।

সব প্ল্যানে

Council

কাউন্সিলের সব AI + বিচারক। বেশিরভাগ প্রশ্নের জন্য সেরা ব্যালান্স।

সব প্ল্যানে

Deep Debate

প্রথম রাউন্ডের পর AI-রা একে অপরের ভুল ধরে উত্তর উন্নত করে, তারপর রায়।

Pro ও Business
প্রাইসিং

সহজ দাম, কোনো লুকানো চার্জ নেই

প্রতি ২৪ ঘণ্টায় নতুন টোকেন লিমিট। সব দাম ভ্যাট সহ।

লাইট

৩০K টোকেন / ২৪ ঘণ্টা
৳১৪৯/ ৩০ দিন
  • প্রতি ২৪ ঘণ্টায় ৩০ হাজার টোকেন (~৩টি কাউন্সিল উত্তর)
  • সব AI + বিচারক
  • চ্যাট হিস্টোরি
  • বাংলা ও ইংরেজি
শুরু করুন

স্টার্টার

৬০K টোকেন / ২৪ ঘণ্টা
৳২৯৯/ ৩০ দিন
  • প্রতি ২৪ ঘণ্টায় ৬০ হাজার টোকেন (~৬টি কাউন্সিল উত্তর)
  • সব AI + বিচারক
  • হিস্টোরি ও এক্সপোর্ট
  • বুস্টার প্যাক
শুরু করুন
সবচেয়ে জনপ্রিয়

প্রো

১৫০K টোকেন / ২৪ ঘণ্টা
৳৬৯৯/ ৩০ দিন
  • প্রতি ২৪ ঘণ্টায় ১.৫ লাখ টোকেন (~১৬টি কাউন্সিল উত্তর)
  • Deep Debate মোড (AI-রা একে অপরকে যাচাই করে)
  • প্রতিটি AI-এর স্কোর কার্ড
  • প্রায়োরিটি সাপোর্ট
শুরু করুন

বিজনেস

৪০০K টোকেন / ২৪ ঘণ্টা
৳১,৮৯৯/ ৩০ দিন
  • প্রতি ২৪ ঘণ্টায় ৪ লাখ টোকেন (~৪৩টি কাউন্সিল উত্তর)
  • Deep Debate মোড
  • টিম, এজেন্সি ও রিসার্চের জন্য সেরা
  • ডেডিকেটেড WhatsApp সাপোর্ট
শুরু করুন

🎁 নতুন একাউন্টে ১ দিন ফ্রি ট্রায়াল — ২০,০০০ টোকেন, কার্ড বা পেমেন্ট লাগবে না।

লিমিট শেষ? বুস্টার নিন (৩০ দিন মেয়াদ):
১০০K — ৳৪৯
৫০০K — ৳১৯৯
১.৫M — ৳৪৯৯

১টি Council উত্তরে সাধারণত ৮–১০ হাজার টোকেন লাগে (সব AI + বিচারক মিলিয়ে)। Quick মোডে প্রায় অর্ধেক। লিমিট শেষ হলে প্রথম প্রশ্নের ২৪ ঘণ্টা পর আবার পূর্ণ লিমিট পাবেন।

প্রশ্নোত্তর

যা জানতে চান

PanchAI আসলে কী?

PanchAI নামটা এসেছে পঞ্চায়েত থেকে — যেখানে সবাই মিলে বসে একটা ন্যায্য রায় দেয়। এটা একটা মাল্টি-AI প্ল্যাটফর্ম: আপনার একটা প্রশ্ন একসাথে কয়েকটি শীর্ষ AI-এর কাছে যায়, তারা আলাদাভাবে উত্তর দেয়, তারপর একটা বিচারক AI সবগুলো তুলনা করে স্কোর দেয় এবং সবচেয়ে নির্ভুল ও পূর্ণাঙ্গ একটা উত্তর তৈরি করে। নতুন ভালো AI এলে আমরা কাউন্সিলে যোগ করি — আপনার কোনো বাড়তি খরচ ছাড়াই।

ফ্রি ট্রায়ালে কী পাব?

নতুন একাউন্টে একবার ২৪ ঘণ্টার ফ্রি ট্রায়াল, ২০,০০০ টোকেন সহ — কাউন্সিলের সব AI ও বিচারক। কোনো কার্ড বা পেমেন্ট লাগবে না।

টোকেন কী, আর লিমিট কিভাবে কাজ করে?

টোকেন হলো AI-এর লেখা ও পড়ার একক (মোটামুটি একটা শব্দাংশ)। প্রতিটা প্রশ্নে সব AI যত টোকেন পড়ে ও লেখে, সব যোগ হয়। আপনার প্রথম প্রশ্ন থেকে ২৪ ঘণ্টার উইন্ডো শুরু হয়; লিমিট শেষ হলে ২৪ ঘণ্টা পূর্ণ হলে নতুন লিমিট পাবেন। চাইলে বুস্টার কিনে সাথে সাথে চালিয়ে যেতে পারবেন।

কিভাবে পেমেন্ট করব?

bKash, Nagad, Rocket, Bangla QR অথবা NTechPay দিয়ে। Send Money করে TrxID দিলে আমাদের টিম যাচাই করে প্ল্যান চালু করে দেয় (অফিস সময়ে সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে)। অটো পেমেন্টে সাথে সাথেই চালু হয়।

আমার প্রশ্ন ও তথ্য কি নিরাপদ?

হ্যাঁ। আপনার ডেটা এনক্রিপ্টেড কানেকশনে যায়, পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়, আর আমরা আপনার তথ্য বিক্রি করি না। উত্তর তৈরির জন্য প্রশ্নটা AI প্রোভাইডারদের কাছে পাঠানো হয় — তাই পাসওয়ার্ড, ব্যাংক বা খুব ব্যক্তিগত তথ্য লিখবেন না। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

রিফান্ড পাওয়া যায়?

পেমেন্টের ২৪ ঘণ্টার মধ্যে এবং প্ল্যানের ১০%-এর কম টোকেন ব্যবহার হলে পূর্ণ রিফান্ড পাবেন। টেকনিক্যাল সমস্যায় সার্ভিস না পেলেও রিফান্ড/মেয়াদ বাড়ানো হয়। বিস্তারিত রিফান্ড পলিসিতে।

মোবাইলে ব্যবহার করা যাবে?

হ্যাঁ। PanchAI ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ম্যাক — সব জায়গায় চলে। ব্রাউজার থেকে “Install / Add to Home Screen” দিলে অ্যাপের মতো ব্যবহার করতে পারবেন।

AI-এর উত্তর কি ১০০% সঠিক?

না, কোনো AI-ই ১০০% নিশ্চিত নয়। PanchAI একাধিক AI দিয়ে যাচাই করে ভুলের সম্ভাবনা অনেক কমায়, কিন্তু চিকিৎসা, আইন বা বড় আর্থিক সিদ্ধান্তে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আজকের প্রশ্নটা আর একা ভাববেন না

একটা প্রশ্ন দিয়ে শুরু করুন। প্রথম দিন সম্পূর্ণ ফ্রি।

১ দিন ফ্রি ট্রায়াল শুরু করুন →